বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

০৮ জুলাই, ২০২৬

বাসা থেকে বের হয়ে যদি গিয়ে দেখেন মার্কেট বন্ধ, তখন কেমন লাগবে। তাই যাওয়ার আগে জেনে নেয়া উচিত রাজধানীর কোন এলাকায় কোন দিন দোকানপাট বন্ধ থাকবে।

জেনে নেই বুধবার (৮ জুলাই) মার্কেট বন্ধ থাকবে।

পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।

এ ছাড়াও বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।