ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

০৮ জুলাই, ২০২৬

EN

 

ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 ফেনী প্রতিনিধি

 অনলাইন ভার্সন

 প্রকাশ: ১৯:২০, বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 প্রতীকী ছবি

 

google_news

 

 

ফেনীর পরশুরাম উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে ননাই বিবি (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।  

 

মৃত ননাই বিবি উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

 

মৃতের স্বামী আবুল কাশেম জানান, সকালে ঘর থেকে বের হয়ে ননাই বিবি বাড়ির সামনে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে নিচে পড়ে থাকা বৈদ্যুতিক তার দেখতে পান।

 

 

পরে তারটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারটি দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। সময়মতো সেটি অপসারণ বা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন নিয়মিত তদারকি এবং ছিঁড়ে পড়া তারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।