রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৪৯২ মামলা

০৮ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগ গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৩ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৯৫ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫৬ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮৪ টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১২০ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২০ টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩০১টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।