সিরাজগঞ্জে বাস চাপায় মা-ছেলে নিহত

০৯ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার(৯ জুলাই) বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামরাখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম(২৫) ও তার তিন বছর বয়সী ছেলে।

পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল। বাসটি বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় পৌঁছানোর পর বিপরীতর দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা ও ছেলে মারা যায়। পরে অটোরিকশায় থাকা অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, বাসটি যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে আটক করা হয়েছে। বাসের চালককে আটক করা সম্ভব না হলেও চালকের সহকারীকে আটক করা হয়েছে