নারায়ণগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর মামলা দায়ের করার পর বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ জুলাই রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, ৩৫ বছর বয়সী ওই নারী নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী সজিব কালাই কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকার
শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আড়াইহাজার থানার ওসি সবুজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।