১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

১০ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান গাজী ও জয়নাল আবেদিন নামে দুইজনকে আটক করা হয়েছে। এসময় ৩টি মোবাইলফোন সেটসহ তাদের বহনকারী প্রাইভেকার জব্দ করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা শহরের ঝুমুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাইভেটকারের মাধ্যমে ইয়াবার চালান নেওয়া হচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক, একটি প্রাইভেটকার ও ৩ টি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্তণ আইনে মামলা দায়ের করা হবে।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত বলেন, ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে আটক দুইজন লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলো। তবে তারা কোন এলাকায় যাবে নির্দিষ্ট করে তা বলেনি।