ভোমরা চেকপোস্টে বিজিবির অভিযানে ২১৬ ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২

১০ জুলাই, ২০২৬

গত ০৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ২১৬ টি ডায়মন্ড এর নাকফুল ও ভারতীয় ০১টি ট্রাকসহ ০২ (দুই) জন ভারতীয় নাগরিক আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী ট্রাক ডায়মন্ডের নাকফুল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর গত ০৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক বিকেল চার ঘটিকায় বিজিবি চেকপোষ্ট, ভোমরায় একটি চৌকষ আভিযানিক দল কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে ভারতের ঘোজাডাংগা স্থলবন্দর হতে ০১টি রপ্তানীকারক ট্রাক ভোমরা চেকপোষ্টে আগমন করলে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত আভিযানিক দলের সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশীকালে ২১৬ টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল জব্দ করে। এ সময়ে আভিযানিক দল অবৈধভাবে চোরাচালানের দায়ে ট্রাকের চালক (১) সমরেশ দাস, পিতাঃ সন্তোষ দাস, গ্রাম ও ডাকঘরঃ পানিতর, থানাঃ বসিরহাট, জেলাঃ উত্তর ২৪ পরগনা এবং (২) রাম মন্ডল, পিতাঃ মৃতঃ সুধীর মন্ডল, গ্রাম+ডাকঘর+থানাঃ বসিরহাট, জেলাঃ উত্তর ২৪ পরগনাকে ২১৬ টি ডায়মন্ড এর নাকফুল ও ০১ টি ভারতীয় ট্রাকসহ (IND WB 59 B9919) আটক করে। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ডায়মন্ডের নাকফুল ও ট্রাকের আনুমানিক মূল্য (ডায়মন্ড নাকফুল এর মূ্ল্য ৪৫,৬২,০০০/- টাকা এবং ভারতীয় ট্রাক ০১টি= ৮৫,০০,০০০/- টাকা) সর্বমোট মূল্য= ১,৩০,৬২,০০০/-(এক কোটি ত্রিশ লক্ষ বাষট্টি হাজার) টাকা। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় ডায়মনন্ডের নাকফুল চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।