১০ জুলাই, ২০২৬
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আশিকি টু’-এর দীর্ঘ সময় পর আবারও একটি বড় মাপের প্রেমের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আদিত্য রায় কাপুর। পরিচালক মিলাপ মিলন জাবেরীর পরিচালনায় এবং ভূষণ কুমারের প্রযোজনায় নতুন এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু সাধারণ কোনো প্রেমের গল্প নয়, দেখা যাবে অ্যাকশন ও ইমোশনাল স্টোরি।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, চলতি বছরের শেষ নাগাদ নতুন এই চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। চলচ্চিত্রটিতে আদিত্যকে একটি ভিন্ন ও জটিল চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক মিলাপ মিলন জাবেরী।
এই সিনেমার মাধ্যমে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে আদিত্য রায় কাপুরের কাজের বোঝাপড়া আরও একবার পর্দায় দেখা যাবে। এর আগে ‘আশিকি টু’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মেট্রো ইন দিনো’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি টু’ সিনেমার সাফল্যের পর ব্যাপক পরিচিতি পান আদিত্য রায় কাপুর। এরপর ‘ফিতুর’, ‘মালাং’, ‘দ্য নাইট ম্যানেজার’ এর মতো চলচ্চিত্রে তাকে বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেলেও রোম্যান্টিক ঘরানার সিনেমায় তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। নতুন এই চলচ্চিত্রে আদিত্যের নতুন অবতার নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।