১১ জুলাই, ২০২৬
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কাইজেন সাস্টরের ১৫তম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা ও উদ্ভাবনী বিষয়ক সংগঠনটির নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগের রওনক জাহান রাফিয়া দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদ হাসান জয়।
এছাড়া, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, মো. আনিছুর রহমান, ফারজানা আক্তার, হাফিজুন নেছা লামি ও নয়ন মনি দাস। যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান কবির, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল আবির ও সহ-কোষাধ্যক্ষ মো. সৈকত আলি।
কমিটিতে প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন মো. তারেকুল ইসলাম, কর্পোরেট রিলেশনস সম্পাদক রাফিউল হোসাইন লিংকন, স্পন্সর ম্যানেজমেন্ট সম্পাদক তানভীর হাসান সিজান, স্কুল-ইন-চার্জ (ডিজাইন) জিকরুল শাহরিয়ার অয়ন, স্কুল-ইন-চার্জ (স্কিল) রাকিবুল ইসলাম জিসান, স্কুল-ইন-চার্জ (প্রজেক্ট) মিনহাজ সামি, স্কুল-ইন-চার্জ (রিসার্চ) মো. মুতাসিমুল হাসান এবং স্কুল-ইন-চার্জ (রোবটিক্স) মোহাম্মাদ শায়াদ খানের নাম ঘোষণা কার হয়েছে।