মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন সৌদি বাদশা

১১ জুলাই, ২০২৬

নিজের মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ। মন্ত্রিসভায় কয়েকজন নতুনকে যুক্ত ও পুরাতনকে সরিয়ে দিয়েছেন তিনি।

আজ শনিবার (১১ মে) এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন বাদশা আব্দুলআজিজ।

নতুন দায়িত্বে বর্তমান জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমানকে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

অপরদিকে সদ্য সাবেক হওয়া শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আলকোরায়েফকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মিনিস্টার অব কাউন্সিলে যুক্ত ও দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।

সামরিক শিল্প কর্তৃপক্ষের গভর্নর আহমেদ আল-ওহালিকে বরখাস্ত করেছেন বাদশা আব্দুলআজিজ। তার জায়গায় এ ক্ষেত্রে গভর্নর করা হয়েছে সাবেক শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আলকোরায়েফকে।

এছাড়া নতুন ডিক্রির মাধ্যমে ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদটি একজন মন্ত্রীর সমান।

আলাদা এক নিয়োগে ইশহান বিন আব্বাস বাফাগিহকে জেদ্দা প্রদেশের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ। তার পদটিও একজন মন্ত্রীর সমান।
সূত্র: আরব নিউজ