১৩ জুলাই, ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ব্যাসপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা বলেন, দুপুরে ব্যাসপুর বাজারে একটি ওয়ার্কশপের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, “অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।”
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।