হাসিনা আত্মসমর্পণ করলেও গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩ জুলাই, ২০২৬

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওয়ায়েদ বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুন, তাকে আগে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।