১৪ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদকে বিস্ফোরণ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকালে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু সাঈদ উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের মৃত মো. বোরহান উদ্দিন বেপারীর ছেলে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, ২০২৫ সালের ১২ এপ্রিল মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরণ-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।