ইআবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান

১৪ জুলাই, ২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান। তিনি গত ০৭ জুলাই লিয়েনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন, প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, মাদরাসা পরিদর্শক (অতি: দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

ড. মো. ওয়ালিউর রহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি “দক্ষিণ বাংলায় ধর্মচর্চা ও আলিম সমাজ (২০০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত)” শিরোনামে পিএইচডি এবং “যশোরের ধর্মচর্চা ও প্রাত্যহিক জীবন (১৯৪৭-১৯৭১)” শিরোনামে এমফিল ডিগ্রী অর্জন করেন। তাঁর বাডি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

কর্মজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াতে সেকশন অফিসার হিসেবে যোগদান করে পরবর্তীতে সহকারী রেজিস্ট্রার প্রশাসন, উপ-রেজিস্ট্রার প্রশাসন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্ব পালন’সহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন দপ্তরের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।