১৪ জুলাই, ২০২৬
বিশ্বব্যাপী ১ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন গ্রুপ। প্রতিষ্ঠানটির সিইও অলিভার ব্লুমে জানিয়েছেন এ তথ্য। খবর বিবিসির।ভক্সওয়াগেন গ্রুপের অধীনে পোরশা, অডি, সিয়াট, স্কোডা এবং ভক্সওয়াগেন ব্র্যান্ড রয়েছে। এর আগে সিইও জানিয়েছিলেন ২০৩০ সালের মধ্যে জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাই করা হবে।
প্রধান বাজারগুলোয় বিক্রি কমে যাওয়া, ইউরোপে চীনা গাড়ির প্রতিযোগিতার কারণে ভক্সওয়াগেনের মুনাফা কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণ।
এমন বাস্তবতায় কর্মীদের উদ্দেশে পাঠানো বহুল আলোচিত এক বার্তায় সিইও বলেছেন, সেইসঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় তাদের পরিচালন ব্যয় ২০ শতাংশ বেশি। ফলে ব্যয় কমাতে জরুরি হয়ে পড়েছে। এর ফলে বিশ্বব্যাপী ৫০ হাজার কর্মী চাকরি হারাবে।
তিনি উল্লেখ করেন, সবগুলো ব্র্যান্ড, কোম্পানি এবং অঞ্চল জুড়ে কতগুলো চাকরি সমন্বয় করা প্রয়োজন এবং সমন্বয় করা সম্ভব সেটি বিশ্লেষণ করা হচ্ছে।
‘আমাদের আরও দক্ষ, আরও শক্তিশালী এবং আরও সরল হতে হবে। আমাদের অবশ্যই খরচ কমাতে হবে’, যোগ করেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোয় ভক্সওয়াগেনের মুনাফা কমে গেছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ছিল ২২ দশমিক ৬ বিলিয়ন ইউরো। সেটি ২০২৪ সালে কমে দাঁড়িয়েছিল ১৯ দশমিক ১ বিলিয়ন ডলারে। গত বছর মুনাফা কমে দাঁড়িয়েছে মাত্র ৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে। প্রতিষ্ঠানটির অন্যতম বড় বাজার চীনে বিক্রি ২৬ শতাংশ কমেছে ভক্সওয়াগেনের। বিক্রি কমেছে যুক্তরাষ্ট্রেও।