সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

১৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁ উপজেলায় আগামী পাঁচ বছরে ২ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে নতুন সড়কের পাশেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিব। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষপ্রেমের চেতনা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের মাধ্যমে একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, সোনারগাঁ উপজেলায় আগামী পাঁচ বছরে ২ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই একটি করে গাছ লাগাবেন, পরিচর্যা করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, ওলামাদলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, আহ্বায়ক সদস্য মো. জামাল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব, হাসান, মো. কাউসার, সোহেল রানা, করিম রহমান, জহিরুল ইসলাম জনি ও আমিনুল ইসলাম।

এছাড়া, উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক মো. আল-আমীন, কৃষক দলের সভাপতি কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, ওলামাদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা সানাউল্লাহ প্রধান, নাজমুল ফকির, হাফিজুল্লাহ সিরাজ, মো. আইয়ুব, ফরহাদ আহমেদ তুহিন, হৃদয় হাসান, আসাদুল্লাহ মোল্লা, ইয়ামিন রহমান শিশির, নুরুজ্জামান ও মারুফসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।