১৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরআগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় শিক্ষা পদক-২০২৬ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, মো. বাহার মিয়া, শাহাদাৎ হোসেন লিটন, আবুল ফারুক বকুল, শওকত হোসেন খান সোহাগ, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিরালাল সাহা, বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সহ- সভাপতি মো. শাহ আলম, বিদ্যুৎসাহী সদস্য দীপংকর ঘোষ নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকার কর্মসূচি শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।