১৬ জুলাই, ২০২৬
দেশের ইংরেজি দৈনিক 'নিউজ এজ' (New Age) আঞ্চলিক ও জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দেশব্যাপী সংবাদ নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে উদ্যমী, মেধাবী এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিক খুঁজছে।
নিউ এজ যেসব জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে
নিউজ এজ চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর, খুলনা, সাভার, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ফরিদপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, যশোর, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে।
মূল দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্ব হবে নিজ এলাকায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক সংবাদ সংগ্রহ করা। এছাড়া এক্সক্লুসিভ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে এবং পত্রিকাটির প্রিন্ট ও ডিজিটাল সংস্করণের জন্য নিয়মিত সংবাদ সরবরাহ করতে হবে।
যোগ্যতা
সাংবাদিকতার প্রতি অদম্য আগ্রহ থাকতে হবে। ইংরেজি ভাষায় ভালো দখল থাকাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া নতুন গ্র্যাজুয়েট এবং সাংবাদিকতায় আগ্রহী তরুণদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
সুযোগ-সুবিধাসমূহ
নির্বাচিতরা একটি গতিশীল ও দ্রুত কর্মক্ষম নিউজরুমে কাজ করার সুযোগ পাবেন। নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে পেশাগত উন্নয়নের ব্যবস্থা থাকবে। এছাড়া ওয়েজ বোর্ড অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) এবং পূর্বে প্রকাশিত কাজের নমুনাসহ (স্যাম্পল) career@newagebd.net এই ইমেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘Application for District Correspondent’ লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।