ঝিনাইদহে নছিমন উল্টে রাজমিস্ত্রি নিহত, আহত ১

১৭ জুলাই, ২০২৬

 

ঝিনাইদহের সদর উপজেলার নগর বাথান এলাকায় নছিমন উল্টে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগর বাজারে পশ্চিম দিকে চাকুমারা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আসাদ হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার মাধবপুর গ্রামের ঠান্ডু হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ কাজ করে নছিমন চালিয়ে সদর উপজেলার নগর বাথান বাজারে আসছিলেন। পথিমধ্যে বাজারের নিকট পৌঁছালে ভেজা রাস্তার কারণে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আসাদ মারা যান। অন্য রাজমিস্ত্রিকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ের ওসি জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।