সবাইকে গাছ লাগানোর আহ্বান এমপি জিন্নাহ কবিরের

১৮ জুলাই, ২০২৬

প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে বৃক্ষরোপণের কথা বলেছিলেন। আজ তা বাস্তবায়ন হচ্ছে। গাছ মানুষকে ফল, ছায়া, অক্সিজেন, কাঠের চাহিদা পূরুণ করে। গাছ পরিবেশ রক্ষা করে। গাছ মানুষের বিপদের বন্ধু।

শনিবার বিকেলে দৌলতপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাছের চারা বিতরণ শেষে স্থানীয় প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন এমপি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানিকগঞ্জ-১ আসনের তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।