১৯ জুলাই, ২০২৬
চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম।
শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল, আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কবির।
এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রূপন দত্ত, এনামুল হক নাবিদ এবং জাহেদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর প্রতিনিধি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন এবং ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আরফাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, কমিটির নেতারা আনোয়ারায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করবেন। সিনিয়র সাংবাদিকরাও অতীতের মতো নতুন নেতৃত্বের পাশে থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, মফস্বলের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে আনোয়ারা সাংবাদিক সমিতি আগামী দিনেও একটি আদর্শ সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।