১৯ জুলাই, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার খয়েরহুদা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল খয়েরহুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে শরিফুল একটি গাছের ডাল কাটার কাজ করছিলো।
কিছু সময় পড়ে তাকে গাছে নিচে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।