হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

১৯ জুলাই, ২০২৬

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রবিন হাওলাদার (২২), মো. স্বাধীন হোসেন (২৩), ইদ্রিস আলী (২২), আলম (২২), মো. জাহিদ (৩২), সাগর (২৫), মো. শাহিন হাসান হানিফ (২০), নুর মোহাম্মদ (৬০), মো. মাহিম (২৪), মো. ইয়ামিন (২৪), আ. হাকিম সরদার (৪৫), লাস্ট মিয়া (২৫), মো. জহুরুল ইসলাম জীবন (২২), মো. ইমন (২২), মো. রাসেল (২৫), শ্রী স্বপন (২২), শফিক (৩০), মো. মিলন (৩৮) ও মো. জাহিদ হোসেন (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে