বিশ্বকাপে সেরা তরুণের পুরস্কার পেলেন কুবারসি

২০ জুলাই, ২০২৬

চলতি ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে স্পেনের ডিফেন্ডার পাও কুবারসি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

বার্সেলোনার এই সেন্টার-ব্যাক পুরস্কার জয়ের দৌড়ে পেছনে ফেলেছেন নিজের ক্লাব ও জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামালকে। পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন কুবারসি। তার নেতৃত্বে স্পেন পুরো আসরে মাত্র একটি গোল হজম করে, যা তাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরস্কার গ্রহণের সময় কুবারসিকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। মাত্র অল্প বয়সেই বিশ্বকাপের মতো মঞ্চে এমন স্বীকৃতি তার উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ট্রফি মঞ্চে নিয়ে আসেন স্পেনের সাবেক অধিনায়ক সের্হিও রামোস। এরপর একে একে রেফারিদের পদক প্রদান এবং ব্যক্তিগত পুরস্কার বিতরণ শুরু হয়।