কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

২০ জুলাই, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় কিস্তির টাকা তুলতে এসে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 'রিক' নামের বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।  

গ্রেপ্তার রাকিবুল পিরোজপুর জেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।  

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রিক এনজিওর মাঠকর্মী রাকিবুল ইসলাম ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামের একটি বাড়িতে ঋণের কিস্তির টাকা উঠাতে আসে।

এসময় ৬ বছরের এক শিশু বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে রাকিবুল তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়িতে এলে ওই এনজিওকর্মী পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ বিকেলে রিক এনজিও অফিস থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে