গাজীপুরে গৌরবের জুলাই ২০২৪ স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত

২২ জুলাই, ২০২৬

গৌরবের জুলাই ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, আহত, নিহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের আর্থিক অনুদান, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে।  

মহানগরের পিটিআই অডিটোরিয়ামে মঙ্গলবার (২১ জুলাই) দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি।  

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন।   

এমপি রনির সহধর্মিনী তাপসী তন্ময় চৌধুরী তমার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জান ননী, ড. এড. শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, এড. মেহেদী হাসান এলিস, সরকার জাবেদ আহাম্মেদ সুমন, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্র দলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি এড, সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এ এইচ এম দেলোয়ার, মহানগর যুবদের যুগ্ম আহবায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ইমরান রেজা, সদর থানা যুবদলের আহবায়ক নাজমুল খন্দকার সুমন, সদস্য সচিব মো. রোবায়েত হোসেন বেলায়েত প্রমুখ।

এছাড়াও দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে ছিল উত্তাল জুলাই- ২৪ আন্দোলনের মিটিং, মিছিলের ধারণকৃত ভিডিও সম্প্রচার এবং জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারী যোদ্ধাদের সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য, পুতুল নাচ, দেশাত্মবোধক গান উল্লেখযোগ্য।