২৩ জুলাই, ২০২৬
বরিশালে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এ উপলক্ষে বুধবার নগরের সাগরদীতে অবস্থিত ব্রির আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। সভাপতিত্ব করেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত।
অনুষ্ঠানে ব্রির খামার ব্যবস্থাপক মো. মজিবর রহমান, বাকেরগঞ্জের কৃষক আব্দুল মালেক ও বরিশাল সদর উপজেলার কৃষাণী সালমা বেগম বক্তব্য দেন।
প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন উপজেলার ৫৪ জন কৃষক অংশ নেন। শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে উন্নতমানের নারিকেলের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মাদ আশিক ইকবাল খান বলেন, বরিশাল অঞ্চলের প্রধান ফসল আমন ধান। এ অঞ্চলের প্রায় ৮০ শতাংশ আবাদি জমিতে আমনের চাষ হয়। আগে প্রতি শতক জমিতে ১০ থেকে ১২ কেজি ধান উৎপাদন হতো। বর্তমানে উন্নত জাতের ধান চাষের ফলে প্রতি শতকে ৩০ থেকে ৪০ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, উচ্চ ফলন নিশ্চিত করতে উন্নতমানের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং সময়মতো জমির পরিচর্যার কোনো বিকল্প নেই