কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, জরিমানা

২৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৩টি যানবাহনের চালককে ৩টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং একইসাথে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।