রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২৪ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে কারাগারে হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার বিচারাধীন আসামি তুষার বিশ্বাস(৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার(২৪ জুলাই) সকাল ১১টার দিকে জেলা সদর হাসাপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তুষার বিশ্বাস পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বোসের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ পাংশা থানায় ৬টি ও গোয়ালন্দ থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে।

মামলাগুলোর মধ্যে ৩টি মামলায় জামিনপ্রাপ্ত আসামি ছিলেন তুষার।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাসের বুকে ব্যথা অনুভব করেন। এরপর কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সদর হাসপালে নেওয়া হয়।

সেখানের চিকিৎসাধনী তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর নিশ্চিত করা হয়।