চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ১

২৪ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে এক কেজি হেরোইন ও ৯'শ পিস ইয়াবাসহ রসুল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত রসুল মিয়া হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।  

বিষয়টি গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

তিনি বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।