চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

২৫ জুলাই, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের পৃথক আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।            

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন।

এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ও ফরিদগঞ্জ উপজেলার পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসীন পাটোয়ারী, এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি  শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।