২৬ জুলাই, ২০২৬
মানুষের হলিস্টিক ওয়েলবিং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের জন্য আমরা যারা ভাবি সমাজ পরিবর্তন করবো, সমাজের মানুষের জন্যে আমরা যারা চিন্তাশক্তি বিনিয়োগ করি, সমাজে আত্মহত্যা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছি, সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এজন্য তিনি ওয়েলবিং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন ,আমি চাইবো এ রকম একটি বই আমার লাইব্রেরিতে থাকুক। তিনি আরো বলেন, বই এর কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না, “চিন্তা আমার শত্রু নয়” যা ড. মেজবাহর স্টেটমেন্ট। তিনি বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় এই বিষয়টা আমরা ভুলেই গেছি। যদি নিজেকে ভালোবাসি, নিজেকে রিয়ালাইজ করি; আমি যদি মনে করি ‘আই ক্যান ডু ইট” তাহলে আমরা আসলেই কাজটি করতে পারবো। এজন্য আমাদের মেন্টাল হেলথ্ নিয়ে কাজ করাটা জরুরি।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিয়ে ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না যদি না আমরা নিজেরা যে যার জায়গা থেকে পরিবর্তন হই। তিনি আরো বলেন, ড. মেছবাহ উদ্দিন রচিত যুব সমাজের মাইন্ডনেস নিয়ে কথা লিখেছেন অত্যন্ত চমৎকার। এ ধরনের চিন্তাশীল বই পাঠক ধারণ করতে পারলে সমাজ পরিবর্তনে করতে সময় লাগবে না বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দ্য মাইন্ড মেন্টর ড. মেছবাহ উদ্দিনের নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর আনুষ্ঠানিক প্রকাশনা। বইটিতে আধুনিক জীবনে ওভারথিংকিং, মেন্টাল নয়েজ ও থট প্যাটার্ন সম্পর্কে সচেতনতা তৈরি এবং চিন্তাকে দমন করার পরিবর্তে কার্যকরভাবে পরিচালনার বিভিন্ন বাস্তবধর্মী ধারণা ও কৌশল তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে ওয়েলবিং বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শের শাহসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।