২৭ জুলাই, ২০২৬
ব্যাংক এশিয়া চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২০২৬ পর্যন্ত সময়ের অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটি আলোচ্য সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা কমেছে। ব্যাংক এশিয়া জানিয়েছে, ঋণের সুদ বাবদ ব্যয় বেড়েছে বিপরীতে আয় কমেছে বলে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
রবিবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২০২৬ পর্যন্ত সময়ে ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৪ পয়সা।
এদিকে, চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৯১ পয়সা। আলোচ্য সময়েও মুনাফা কমেছে।
গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা।
ব্যাংক এশিয়া জানায়, আলোচ্য সময়ে ব্যাংকটির সুদ আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। অপরদিকে বিনিয়োগ কমেছে। তাছাড়া ব্রোকারেজ কমিশন, আয় কমার কারণে মুনাফা কমেছে।