ফেনীতে আড়াই কোটি টাকার চেক বিতরণ

২৮ জুলাই, ২০২৬

গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-কাবিখা) কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলায় ১৫১টি প্রকল্পের অনুকূলে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পের জন্য ৬৬ মেট্রিক টন চাল ও ৬৮ মেট্রিক টন গমও বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে ফেনী সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

ফেনী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার এবং ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা জানান, টিআর-কাবিখা কর্মসূচির আওতায় উপজেলার ১৫১টি প্রকল্প বাস্তবায়নের জন্য ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি খাদ্য সহায়তা হিসেবে ৬৬ মেট্রিক টন চাল ও ৬৮ মেট্রিক টন গমও বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং জনসাধারণের চলাচল ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে