টঙ্গীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

২৯ জুলাই, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২৮ জুলাই)  মধ্যরাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর মহানগর ৪২নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুজ্জামান মিলন(৫৫), ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন(৩০), টঙ্গী পূর্ব থানার যুবলীগের সদস্য মোহাম্মদ সেলিম (৪২)ও ৫১ নম্বর নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী দুলাল মিয়া (৫০) ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।