লোকসান থেকে মুনাফায় এনআরবি ব্যাংক

৩০ জুলাই, ২০২৬

এনআরবি ব্যাংক চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা।

বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৪ পয়সা। বছরের ব্যবধানে লোকসান কাটিয়ে ব্যাংকটি মুনাফা করতে সক্ষম হয়েছে।

চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৯ পয়সা।

গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮ পয়সা।