৩০ জুলাই, ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৬ শিশুর মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া মেয়ে শিশুর বয়স ৩ মাস। তার বাড়ি নেত্রকোণার বানুয়াপাড়ায়। সে হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।”
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৮ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ৯০ শিশু।