সিলেটে হোটেলে মিলল ব্যবসায়ীর মরদেহ

৩১ জুলাই, ২০২৬

সিলেটে আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বন্দরবাজার লালবাজারস্থ আলী আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সোহেল আহমদ (৩৫) জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা ও মহানগরীর হাসান মার্কেটের ব্যবসায়ী। বর্তমানে তিনি মহানগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ জানায়, আলী আবাসিক হোটেলের ২য় তলার ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নেন ব্যবসায়ী সোহেল আহমদ। বৃহস্পতিবার সকালে ডাকাডাকি করে তাঁর সাড়াশব্দ না পেয়ে স্টাফরা হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। 

কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, আবাসিক হোটেলের কক্ষ থেকে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।