০১ আগস্ট, ২০২৬
সিলেটে ইয়াবার চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌণে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবার চালান উদ্ধার ও মাদক কারবারিকে আটক করা হয়।
আটক সিরাজ উদ্দিন সিরাই (৪০) পশ্চিম লোহারমহল গ্রামের ইউসুফ আলীর ছেলে। তার বসতঘর থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. আবদুর রাজ্জাক। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।