০১ আগস্ট, ২০২৬
হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মারা গেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা প্রবাসী ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় জোহানেসবার্গের ইডেন ভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসাদ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি উত্তর রাকুদিয়া গ্রামের মৃত আবু বক্কর মুন্সীর ছেলে। ২০১২ সালে কর্মের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে একটি সুপারশপ পরিচালনা করতেন।
দক্ষিণ আফ্রিকাপ্রবাসী আরিফ হোসেন জানান, আসাদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁর মৃত্যুতে পরিবার ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।