ঢাকা ব্যাংকের মুনাফা কমেছে

০৩ আগস্ট, ২০২৬

ঢাকা ব্যাংক চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

রোববার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ব্যাংকের চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৪ পয়সা বা ১৩ শতাংশ।

ঢাকা ব্যাংক থেকে জানানো হয়, পরিচালন আয় কমে যাওয়া এবং আয়কর সংরক্ষণের পরিমাণ বেড়ে যাওয়ায় এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সা।