০৪ আগস্ট, ২০২৬
গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় সোমবার গাজীপুরগামী একটি গাড়ী চাপায় এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে পাঁচটায় চেরাগআলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় গাজীপুরগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এত সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢামেক হাসপাতাল স্থানান্তর করেন। পরে ঢামেক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।