নারী ও শিশু নির্যাতন মামলায় কারাভোগের পর ববি শিক্ষক বরখাস্ত

০৪ আগস্ট, ২০২৬

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাভোগ কড়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম মো. শফিকুল ইসলাম।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তবে বর্তমানে ওই শিক্ষক ছুটিতে আছেন।

আদেশে বলা হয়, শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা চলমান রয়েছে।

ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(২) এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ৪৪ (৬) ধারা অনুযায়ী ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে আদেশে বলা হয়েছে।