০৪ আগস্ট, ২০২৬
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। এসময় এক ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির প্রমাণ পাওয়া যায় এবং মাসুদ স্টোর থেকে ২ হাজার ৫ শত শলাকা নকল ব্র্যান্ডলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।