জন্মদিনে ফাঁস হলো সালমান খানের ভাইয়ের ব্যক্তিগত ভিডিও

০৫ আগস্ট, ২০২৬

৫৯তম জন্মদিনে ফাঁস হলো সালমান খানের ভাই আরবাজ খানের ব্যক্তিগত ভিডিও। এ ঘটনার নেপথ্যে আর কেউ নন, স্বয়ং আরবাজের স্ত্রী শূরা খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা ভিডিওটিতে আপত্তিকর কিছু নেই। পরিবারের সদস্যের সঙ্গে আরবাজের আনন্দঘন কিছু মুহূর্ত উঠে এসেছে। জন্মদিন ওই ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন শূরা।

ভিডিওর শুরুতে দেখা যায়, শূরার জন্য নাচছেন আরবাজ। পরের দৃশ্যে কন্যা সিপারাকে হাসানোর জন্য নাচতে দেখা যায় তাকে। মুহূর্তগুলো ভাগ করে শূরা লেখেন, “আমার জন্য এবং আমাদের মেয়ের জন্য নাচ— তোমার অবসরের কোনো সুযোগই নেই!

অন্য একটি দৃশ্যে হাসপাতালের বিছানায় দেখা যায় আরবাজকে। সেসময় একটি অস্ত্রোপচার হয়েছিল তার। ওই অবস্থায়ও নাচতে দেখা গেছে তাকে। এ নিয়ে শুরা লেখেন, “অস্ত্রোপচারের পর হাসপাতালের শয্যায়ও গান! সুস্থ হয়ে ওঠার সময়েও বিনোদন দিতে ভোলোনি। তোমার জন্য জীবনটা আরও আনন্দময়, আরও পাগলামিতে ভরা, একটা দিনও একঘেয়ে নয় আর।”

ভিডিওটি শেয়ার করে আরবাজের উদ্দেশে স্ত্রী শূরা লেখেন, “শুভ জন্মদিন, আরবাজ। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আবার আমাদের সবচেয়ে প্রিয় এন্টারটেনারও। এমনই থেকো। আমরা তোমার সবচেয়ে বড় অনুরাগী। অনেক ভালবাসি।”

স্ত্রীকে উত্তর দিতেও দেরি করেননি আরবাজ। ভিডিওর মন্তব্যের ঘরে লেখেন, “আমার সেরা দর্শক। হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ।” সুখের মোড়াকে জড়ানো খুনসুটিময় সে ভিডিও নেটিজেনরাও লুফে নিয়েছেন। সহকর্মীরাও জানিয়েছেন শুভেচ্ছা।

২০১৭ সালে সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একা ছিলেন আরবাজ। ২০২৩ সালের ডিসেম্বরে শূরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।