০৬ আগস্ট, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সরকার মো.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, আমরা জুলাই যোদ্ধা মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া, সদস্য সচিব ইমরান খান, জুলাই যোদ্ধা বাবুল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে আগামীদিনের সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।