সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ. আর. খান মারা গেছেন

০৬ আগস্ট, ২০২৬

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. আবদুর রহমান খান (ডা. এ. আর. খান) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

জানা গেছে, ১৯৯৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি।

দেশের শিক্ষা, চিকিৎসা ও জনসেবায় দীর্ঘদিনের অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত ও শ্রদ্ধেয় ছিলেন ডা. এ. আর. খান। তার মৃত্যুর খবরে দোহারে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও তার শুভানুধ্যায়ীরা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।