আকিজ গ্রুপে জব সার্কুলার, নেবে এরিয়া ইনচার্জ

০৬ আগস্ট, ২০২৬

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ - সেলস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: এরিয়া ইনচার্জ - সেলস 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষ, নিজস্ব মোটরসাইকেল থাকা আবশ্যক। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টি/এ,ডি/এ, মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৬