চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

০৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামগ্রিক উন্নয়নে নতুন জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণ ও চিকিৎসা উপকরণ সংগ্রহ করাসহ একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব ডা. আকরাম হোসেন ও সদস্য ডা. হোসনে আরা বেগম। ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠনের পর প্রথম সভা অনুষ্ঠিত হয়।  

ডা. আকরাম হোসেন বলেন, প্রথম সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে আছে- হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন ও বর্জ্য ব্যস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা, নতুন ভবন নির্মাণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, পুরাতন চিকিৎসা উপকরণ মেরামত করা, রোগীবান্ধব কর্মপরিবেশ বজায় রাখা, শিশুদের জন্য এনআইসিইউ স্থাপন করা এবং বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা।