চট্টগ্রামে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

০৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় ছুরিকাঘাতে মো. শাহীন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে থানার পশ্চিম মাদারবাড়ী ১ নম্বর গলির আব্দুস সালাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

​চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশেকুর রহমান কালের কণ্ঠকে জানান, শাহীনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

​তিনি আরো জানান, কী কারণে বা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের বিস্তারিত পরিচয়ও এখনো পাওয়া যায়নি।